ছাগল নিয়ে বচসার জেরে স্কুলছাত্রী ও মাকে বেধরক মারধর। আক্রান্ত মা ও মেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার রায়পুর এলাকায়। এমনকি ওই সপ্তম শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানি করা হয়ছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত ওই সপ্তম শ্রেনীর ছাত্রীর বাড়ির পাশেই ফসলের জমি রয়েছে। সেই জমিতে প্রতিবেশী দুলাল মন্ডলের ছাগলের পাল ঢুকে ফসল খেয়ে নেয়। ঘটনা দেখতে পেয়ে ছাগলকে মারধর করলে দুই প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। এরপর এই নিয়ে গ্রামে সালিশী সভা ডেকে সমস্যা সমাধানের কথা জানায় মোড়ল। কিন্তু বুধবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে কাজে যাচ্ছিল ওই ছাত্রীর মা। সেই সময় দুলাল মন্ডল লোহার রড বাঁশ নিয়ে চড়াও হয়ে মহিলাকে পিটিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে মাকে বাঁচাতে মেয়ে এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। প্রতিবেশীরা তাদের দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। দুলাল মন্ডল সহ পাঁচ জনের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছে আহতর পরিবার। ঘটনার পর অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ওই এলাকায়।
এবিষয়ে ওই মহিলার ছেলে অভিযোগ করে বলেন, দুলাল মণ্ডল একটি ছাগল পোষানি নেই, বাধা বাধি করে না, যার তার ফসল খায়, কিছু বললেই গালাগালি করে, সালিশি সভা ডাকা হয়েছিল, কিন্তু কিছু করার আগেই মা ও বোনকেও মারধর করেছে। দুজনেই এখন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
এদিকে এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার মানুষজন জানান, ছাগল নিয়ে এদের মধ্যে ঝামেলা ছিল। এই নিয়ে এদিন সালিশি সভা ডাকা হয়েছিল। কিন্তু দুলাল মণ্ডল সহ গোটা পরিবারের উগ্র মেজাজ। যার কারণে পাড়া প্রতিবেশীদের সঙ্গে মিল মিশ নেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eT-6buLHSik